Sporty Magazine official website |

‘শিবির রগ কাটে, ছাত্রলীগ মাথা কাটে’

Monday, February 10, 2014

Share this history on :
স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম বলেছেন, ‘শিবির রগ কাটে; ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
হাজি সেলিম বলেন, ‘ছাত্রলীগ লাঠি, বন্দুক, ছুরির তত্পরতা চালাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “মাথা হেঁট হয়ে গেছে।” মাথা উঁচু করার ব্যবস্থা করুন।’
হাজি সেলিম বলেন, ‘শিবির রগ কাটে; ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে। টিভি-পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে বললে চলবে না। কঠোর সিদ্ধান্ত নিতে হবে। নইলে মানুষ আমাদের সঙ্গে থাকবে না।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment