উইন্ডোজ ও উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েডের সব অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের কর্তৃপক্ষ।
মাইক্রোসফটের পরিকল্পনা বিভাগের এক সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
মাইক্রোসফট যদি উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ দেয় তবে ব্যবহারকারীরা তাদের উইন্ডোজনির্ভর পণ্যে অসংখ্য অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহারের সুবিধা পাবেন। তবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা এখনই দেওয়া হবে কিনা তা নিয়ে মাইক্রোসফটের কর্মকর্তাদের মধ্যে এখনও আলোচনা চলছে। বিষয়টি মাইক্রোসফটের বিশেষ পরিকল্পনায় রয়েছে বলেও মাইক্রোসফটের সূত্র দ্য ভার্জকে জানিয়েছে বলে দাবি করা হয়েছে। অবশ্য মাইক্রোসফটের কর্মকর্তারা এখনও সকলে একমত হতে পারেননি। অনেকেই দাবি করছেন, উইন্ডোজে অ্যান্ড্রয়েডের অ্যাপস সুবিধা দিলে উইন্ডোজের জনপ্রিয়তা কমে যাবে এবং প্রতিদ্বন্দ্বি হিসেবে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।

অবশ্য মাইক্রোসফট সূত্রটি জানিয়েছে, উইন্ডোজে অ্যান্ড্রয়েডের অ্যাপস সুবিধা চালু করতে মাইক্রোসফটকে উত্সাহ দিচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। উইন্ডোজ অ্যাপস স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপস সুবিধা চালুর জন্য সফটওয়্যারও তৈরি করে ফেলেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্লুস্টাকস। এ ছাড়াও ইনটেল এখন একই পণ্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেম সুবিধা দিতে কাজ করে যাচ্ছে। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট কবে নাগাদ বা কীভাবে অ্যান্ড্রয়েডকে আপন করে নিচ্ছে এখন সেটাই শুধু দেখার বাকি! উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ সুবিধার বিষয়টি আরও আলোচনায় এসেছে নকিয়া অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের পথে হাঁটার কারনেই।
0 comments:
Post a Comment