অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি শেন ওয়ার্ন বলেছেন, ইংল্যান্ডের পরবর্তী কোচ হতে আগ্রহী নন তিনি। টুইটারে সোমবার ওয়ার্ন লিখেছেন, ‘পুনরায় ইংল্যান্ডের দায়িত্ব পালন করা, আমি জানি আমাকে বিবেচনা করার কথায় অনেকের মধ্যেই আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে সব সময়ের জন্যই অ্যাশেজের ন্যায় অস্ট্রেলিয়াকেই আমি প্রাধান্য দিই।’
অথচ মাত্র কয়েক ঘণ্টা আগে ওয়ার্ন টুইট করেছিলেন, ‘আমার ইংলিশ ভক্তরা, আপনারা আমাকে ইংল্যান্ড কোচ হিসাবে বিবেচনা করতে পারেন। আমি তোমাদের কথা দিতে পারি বিষয়টি আমি বিবেচনা করব।
তার ঘনিষ্ঠ বন্ধু অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজের জন্য ওয়ার্নকে অসি দলের স্পিন বোলিং পরামর্শক নিয়োগ করেছেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
0 comments:
Post a Comment