
মন্ত্রীর মহিষ বলে কথা! দাঙ্গা দমন থেকে নারী নির্যাতন প্রতিরোধে যে পুলিশ কোনো তৎপরতা দেখায় না বলে অভিযোগ সেই পুলিশই চুরির ৩৬ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করলো চারটি মহিষ। মহিষ চুরি যাওয়ায় ৩ পুলিশকে সাময়িক বরখাস্ত করাও হয়েছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক প্রভাবশালী মন্ত্রী আজম খানের খামারবাড়ি থেকে একপাল মহিষ চুরি যাওয়ার পর রাজ্যের পুলিশ বাহিনী তার সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। রামপুর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে দিনভর অভিযানের পর চারটি হারানো মহিষের সন্ধানও মিলেছে রবিবার বিকেলে। তবে এখনও লাপাত্তা রয়েছে আরও তিন মহিষ। খবর বিবিসি ও এনডিটিভির।
0 comments:
Post a Comment