Sporty Magazine official website |

রোনালদো ৮—মেসি ০!

Tuesday, February 4, 2014

Share this history on :
কে সেরা—লিওনেল মেসি নাকি রোনালদো? এ বিতর্ক চলছে বহু দিন। দুজনের যে ফর্ম, তাতে আরও বহু দিন চলবে এ বিতর্ক, এটি বলতে গুনিন হওয়ার প্রয়োজন হয় না। দুজনের হাতেই উঠেছে বহু মর্যাদাপূর্ণ পুরস্কার। সর্বশেষ পুরস্কারের ‘লড়াই’য়ে অবশ্য রোনালদোই এগিয়ে। পর পর চারবার ফিফা ব্যালন ডি’অর জেতা মেসিকে টপকে ২০১৩-এর ফিফা বর্ষসেরা হয়েছেন সিআর সেভেন।
তবে এখন যে ফলটির কথা বলা হবে, সেটিতে কিন্তু দুজনের কেউ চান না এগিয়ে থাকতে! শুধু মেসি-রোনালদো নন, ফুটবল দুনিয়ার কেউ-ই চান না এ ক্ষেত্রে এগিয়ে থাকতে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ফলে মেসি থেকে রোনালদো স্পষ্টই এগিয়ে। স্কোর লাইনটিও যথেষ্ট বিস্ময়-জাগানিয়া—রোনালদো: ৮, মেসি: ০!
বিষয়টি খোলাসা করা যাক। অতিসম্প্রতি ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন রোনালদো। ক্লাব ফুটবলে এ দিয়ে মোট আটবার লাল কার্ড দেখলেন পর্তুগিজ উইঙ্গার। অন্যদিকে তাঁর ঘোর ‘প্রতিদ্বন্দ্বী’ মেসিকে ক্লাব ফুটবলে এখনো পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়নি! সূত্র: মার্কা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment