Sporty Magazine official website |

সাঙ্গাকারার দ্বিশতক, শ্রীলঙ্কা ৪২৯/৭

Tuesday, February 4, 2014

Share this history on :
প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও দ্রুত সফলতা পেয়েছে বাংলাদেশ। দ্রুতই সাজঘরে ফিরেছেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগে ও দিলরুয়ান পেরেরা। তবে বাংলাদেশের বোলারদের মূল লড়াইটা সাঙ্গাকারার বিপক্ষেই চালাতে হচ্ছে। টেস্ট ক্যারিয়ারের নবম দ্বিশতকটি পূর্ণ করে এখনো উইকেটে আছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ব্যাট করছেন ২১২ রান নিয়ে। সাঙ্গাকারার দ্বিশতকে ভর করে শ্রীলঙ্কাও পেরিয়েছে ৪০০ রানের কোটা। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৪৩০ রান।
ক্যারিয়ারের নবম দ্বিশতকটি পূর্ণ করে সাঙ্গাকারা আজ ছুঁয়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে। টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতক করার তালিকায় তাঁদের সামনে শুধু আছেন সর্বকালের সেরা ডন ব্রাডম্যান। ১২টি দ্বিশতক করেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটসম্যান। আরও একটি মাইলফলকের খুব কাছাকাছি চলে গেছেন সাঙ্গাকারা। আজ আর ৫৫ রান করতে পারলেই দ্বিতীয় লঙ্কান ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন এই বাম হাতি ব্যাটসম্যান। তাঁর আগে এই মাইলফলকটি স্পর্শ করেছেন শুধু মাহেলা জয়াবর্ধনে।
আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১৮তম ওভারে বাংলাদেশকে প্রথম সফলতাটি এনে দিয়েছিলেন নাসির হোসেন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন ৩৫ রান করা ভিথানাগেকে। এক ওভার পরে পেরেরাও সাজঘরমুখী হয়েছেন সাকিব আল হাসানের শিকার হয়ে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment