
অভিযোগে আরও বলা হয়েছে, ফেইসবুক মুনাফা বৃদ্ধির লক্ষ্যে ডেটা সংযোগকারী, বিজ্ঞাপনদাতা এবং বিপণনকারীর সঙ্গে গ্রাহকদের ব্যক্তিগত এ ডেটাগুলো শেয়ার করে এবং প্রতিষ্ঠানটি নিয়মতান্ত্রিকভাবে এই কাজটি করে থাকে। এ প্রসঙ্গে ফেইসবুক মন্তব্য করেছে এটি অনুপযোগী একটি অভিযোগ। তারা আরও জানিয়েছে, তারা তাদের সব শক্তি প্রয়োগ করে নিজেদের রক্ষা করবে।
মামলায় ফেইসবুকের এ কর্মকাণ্ডটির জন্য জরিমানাও দাবি করা হয়েছে। দুটি উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জরিমানা দিতে পারবে। হয় ফেইসবুককে গ্রাহক প্রতি ১০ হাজার ডলার করে দিতে হবে। আর নাহয় যে যে দিন এ কাজটি করা হয়েছে সেসব দিনের জন্য একশ’ ডলার করে জরিমানা গুণতে হবে প্রতিষ্ঠানটির।
0 comments:
Post a Comment