Sporty Magazine official website |

নতুন বছরে পাল্টে ফেলুন পাসওয়ার্ড

Tuesday, January 7, 2014

Share this history on :

নতুন বছরে নিজের নিরাপত্তায় আপনার প্রথম কাজই হোক পাসওয়ার্ড বদলানো। মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বস বাতলে দিয়েছে পাওয়ার্ড বিষয়ে কিছু টিপস। আসুন জেনে নেই সেগুলো--
অনেকে সবকিছুতেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। তারা আসলে বুঝতেও পারেন না এটা কতটা বিপজ্জনক। কেউ যদি আপনার কোনো একটি পাসওয়ার্ড জানতে পারে, আপনার সবগুলো ওয়েবসাইটের পাসওয়ার্ড হাতবদল হয়ে যেতে পারে।
পাসওয়ার্ড শক্তিশালী করতে পাসওয়ার্ডে শুধু নাম না দিয়ে তাতে সংখ্যা ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন যুক্ত করুন। যেমন “kids1998soccerschedule”।
নাম ব্যবহারে সমস্যা নেই যদি সেটি হয় “@pp1E এ রকম।
এখন চলছে ২০১৪ সাল। চাইলে পাসওয়ার্ডে এটি যুক্ত করতে পারেন। তবে @pp1E14″ এভাবে। যেমন ১৪ লেখার পর পরিমাপের একক ইঞ্চির “ ″ ” সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারেন।
২০১৪ সাল ব্যবহার করতে না চাইলে এর সঙ্গে যুক্ত করুন আরও ২৫ বছর। যেমন @pp1E39″, ২০১৫ সালে পাসওয়ার্ড হবে @pp1E40″
প্রতিটি ওয়েবসাইটে বা লগইনের জন্য ব্যবহার করুন আলাদা পাসওয়ার্ড।
অনলাইন ব্যাংকিংয়ের জন্য তৈরি পাসওয়ার্ডে শেষে যুক্ত করুন @pp1B39bk, এভাবে অ্যাকাউন্টের ধরন অনুযায়ী বিভিন্ন রকম সাংকেতিক শব্দ যুক্ত করতে পারেন।
একেক মাসে ব্যবহার করুন একেক পাসওয়ার্ড। তাতে জানুয়ারির জন্য A, ফেব্রুয়ারির জন্য B, মার্চের জন্য C।
অনেকদিন ধরে কোনো ওয়েবসাইট ব্যবহার না হলে তার পাসওয়ার্ডেও আনতে পারেন পরিবর্তন। তাতে যুক্ত করুন “XX”
পাসওয়ার্ড সিকিউরড করতে অনেক কিছু তো করলেন। এবার যদি ভুলে যান? এ বিষয়ে ফোর্বস জানিয়েছে, পাসওয়ার্ডের তালিকা স্মার্টফোনের এমএসএক্সেল বা ওয়ার্ড ফাইলে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি তা পিডিএফ ফরমেটে রাখেন। যে কোনো ডিভাইস থেকে প্রয়োজনে পাসওয়ার্ড যাচাই করে নিতে পারেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment