মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
ও উপজেলা বিএনপি নেতা জাবেদ কাউসার সবুজকে জেলে পাঠানো হয়েছে। তিনি ভাংচুর
মামলায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়ান ম্যাজিষ্ট্রেট কায়সার মোশারফের আদালতে
হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন যুবদল সভাপতি মানিককে নোয়াখালী
সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় গ্রেফতার করে
পুলিশ। এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যালট পেপার
ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি ও যুবদলের আরো পাঁচ
নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানায়রি পুলিশ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ জানান, ব্যালট
পেপার ছিনতাইয়ের ঘটনায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাকসামে
সোমবার রাতে অভিযান চালিয়ে সহিদ উল্ল্যাহ নামে এক জামায়াত নেতাকে আটক করেছে
পুলিশ। উপজেলার নরপাটি ইউনিয়নের পেঁচরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক
করা হয়। মঙ্গলবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার দেখিয়ে
কুমিল্লায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0 comments:
Post a Comment