Sporty Magazine official website |

বিরোধী দল মানেই ঝগড়া নয়: মসিউর

Monday, January 27, 2014

Share this history on :
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বিরোধী দল মানেই সব সময় সরকারের সঙ্গে ঝগড়া করা নয়। জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে সরকারের গঠনমূলক সমালোচনা করবে। সরকারের ভালো কাজের জন্য প্রশংসা করবে।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মেজর মঞ্জুর হত্যা মামলায় পার্টির চেয়ারম্যান এরশাদ দোষী সাব্যস্ত হলে জাতীয় পার্টির অবস্থান কী হবে, এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পার্টির চেয়ারম্যান এরশাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন। আইন আইনের গতিতে চলবে। আমরা জানি, ওই মামলায় তিনি দোষী নন। আদালতের ওপর আমাদের আস্থা আছে। আমরা ন্যায়বিচার পাব।’ উপজেলা নির্বাচন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে এককভাবে অংশ নেবে।
সেখানে নীলফামারী-২ আসনের সাংসদ শওকত হোসেন চৌধুরী, রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি আবদুল  মান্নান, কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও প্রশিক্ষণ কেন্দ্রের মহাপরিচালক শওকত আকবর, পরিচালক হোসেন আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment