Sporty Magazine official website |

সাবেক মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Monday, January 27, 2014

Share this history on :
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ পরোয়ানা জারির আদেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, নগরের ডবলমুরিং থানায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে আজ তাঁর আত্মসমর্পণের দিন ধার্য ছিল। আসামি হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৭ সালের ২ ডিসেম্বর দুদকের চট্টগ্রামের উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী ২৮ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ২০ নভেম্বর দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন খান তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পরে মামলার সাক্ষ্যগ্রহণ চলা অবস্থায় মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। গত বছরের ২৭ নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন আদালত। জামিনে থাকা মহিউদ্দিন চৌধুরীকে আজ নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আজ একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামি মহিউদ্দিন চৌধুরী হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment