Sporty Magazine official website |

নতুন মন্ত্রিসভার কাজ সহজ হয়ে গেছে: জয়

Sunday, January 12, 2014

Share this history on :
নতুন সরকারের চ্যালেঞ্জের বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, এ মন্ত্রিসভার কাজ অনেকটা সহজ হয়ে গেছে। বিদ্যুত্সহ বিভিন্ন খাতে দেশে যে চ্যালেঞ্জগুলো ছিল, তার অধিকাংশই সমাধান হয়ে গেছে। এখনকার মন্ত্রিসভার কাজ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।আজ রোববার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমার কাজ ডিজিটাল বাংলাদেশ গড়া। দেশে আইটি শিল্প গড়ে তোলা হবে। আমার লক্ষ্য, আইটি খাতে এক বিলিয়ন ডলারের মার্কেট তৈরি করা।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সংঘাত-সহিংসতা না থাকলে আরও বেশি মানুষ ভোট দিত।
সজীব ওয়াজেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশকে সমর্থন করেনি, তারা যদি এখনো নির্বাচন ও সরকারকে সমর্থন না করে, তবে আমাদের কী করার আছে। নির্বাচন ও সরকার বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না, এ দেশের মানুষ গ্রহণ করেছে কি না, সেটাই সবচেয়ে বড় কথা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment