
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ‘প্রথম আলো’কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।’
আবুল কালাম আজাদ বলেন, মনমোহন সিং আশা প্রকাশ করেন, আগের মতোই দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন এ সরকার দুদেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সমস্যাগুলো রয়েছে, অবিলম্বে সেটা সমাধানের সহজ পথ বের করবে।
আবুল কালাম আজাদ বলেন, মনমোহন সিং বলেছেন, শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্য ও অবকাঠামোতে বিপুল উন্নয়ন সাধন করেছে। মনমোহন আশা প্রকাশ করেন, শেখ হাসিনার সরকার তাঁর মেয়াদকালে এসব ক্ষেত্রে উন্নয়নে আরও ভূমিকার রাখবে। যে সব দল স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, ভারত সব সময় তাদের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন মনমোহন
0 comments:
Post a Comment