
পুলিশ কনস্টেবল শওকতের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার পল্টন থানার আফিসার ইনচাজ (তদন্ত) তোফায়েল আহম্মেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে পাঠান।
মহানগর হাকিম আসাদুর জামান নুর শুনানি শেষে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ট্রাফিক পুলিশ ভবনের ছাদ থেকে লাশের মস্তক উদ্ধার ও রাজারবাগ পুলিশ লাইনের পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল শওকতকে।
পরবর্তী সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে সুরতহাল করার পর তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
0 comments:
Post a Comment