Sporty Magazine official website |

খালেদার বক্তব্য ভিত্তিহীন, দুই দেশই জানে: আইনমন্ত্রী

Thursday, January 23, 2014

Share this history on :
সাতক্ষীরায় ভারতীয় বাহিনীর অভিযান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ভিত্তিহীন, তা বাংলাদেশ ও ভারত দুই দেশই জানে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সচিবালয়ে তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ নিয়ে তার সরকারের অবস্থানের কথা জানান পঙ্কজ শরণ। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে এবং তা আরো ভালো হবে।
আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পর সরকারের নেয়া উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ভারত। দেশটির হাইকমিশনার এ নিয়ে কোনো উদ্বেগ জানাননি।
মন্ত্রী জানান, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় বাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে বিএনপির চেয়ারপারসন অভিযোগ করলেও এ নিয়ে ভারতের সঙ্গে কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হবে না বলেও পঙ্কজ শরণ জানিয়েছেন।
২০০১ সালে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সাহাবুদ্দিন কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ওই প্রতিবেদনের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
কখন প্রতিবেদন প্রকাশ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “আমাকে টাইমফ্রেম দিয়ে আবদ্ধ করবেন না। আমি যা বলি, তা করার চেষ্টা করি।”
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment