
স্ত্রীর পরকীয়া প্রেম মেনে নিতে না পানায় বিষ খেয়ে মারা গেছেন সুমন ঘোষ (৩০)। বিষপানের পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমন ঘোষ চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার কর্মচারী।
বড় ভাই সঞ্জয় ঘোষ জানান, ৯ মাস পূর্বে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের তৃষ্ণা ঘোষ (২০) এর সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর তৃষ্ণা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স¦স্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। দাম্পত্য জীবনে সুখের কোন কমতি ছিল না তাদের।
সরকারি ছুটির দিনে তারা বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমণেও যেতেন। এ ফাঁকে তৃষ্ণা ঘোষ স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ায়। এরপর থেকে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। এ জের ধরে স্বামীর সাথে ঝগড়া করে তৃষ্ণা কয়েক দিন আগে পিত্রালয়ে চলে যায়।
এদিকে তৃষ্ণাকে হারানোর ভয় সব সময় তাড়া করে বেড়ায় সুমনকে। গত শুক্রবার বিকেলে তৃষ্ণাকে আনতে সুমন শ্বশুরবাড়ি যায়। সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। রাতে বাড়ি ফিরে আসে এবং সকলের অগোচরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় সুমন।
বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান সুমন।
সুমনের মৃত্যুর খবর শুনে তৃষ্ণা ঘোষ ও তার পরিবারের লোকজন আত্মগোপন করেছে বলে অভিযোগ করেছেন সুমনের ভাই। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠিয়েছে।
0 comments:
Post a Comment