Sporty Magazine official website |

আদালত নামঞ্জুর করেছেন ঐশীর জামিন আবেদন

Sunday, January 19, 2014

Share this history on :
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের খুনের অভিযোগে কারাগারে আটক নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
একই সঙ্গে ঐশীকে ও লেভেল পরীক্ষা দেওয়ার সুবিধার্থে কারাবিধি অনুসারে বই-খাতা সরবরাহের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রোববার এ আদেশ দেন।
ঐশী ও লেভেল পরীক্ষার্থী। সে কারাগারে থেকে পরীক্ষা দিতে চায়। পরীক্ষার প্রস্তুতির জন্য তাকে বই-খাতা সরবরাহ করতে ঐশীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস।
গত বুধবার এ আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ। এর আগে গত বছরের ১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ঐশীর জামিন আবেদন নাকচ করে দেন। বর্তমানে ঐশী কাশিমপুর কারগারে আছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন তাদের মেয়ে ঐশী রমনা থানায় নিজে এসে আত্মসমর্পণ করে।
গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেয়। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভূক্ত রাখার নির্দেশ দেন।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment