Sporty Magazine official website |

ধর্ষণের অভিযোগে ‘ভণ্ড পীর’ গ্রেপ্তার

Friday, January 31, 2014

Share this history on :
আট বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে আবদুল হাকিম ওরফে ভান্ডারী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য, আবদুল হাকিম একজন ‘ভণ্ড পীর’। তিনি পীর সেজে ঝাড়ফুঁক করে আসছিলেন।
স্থানীয় লোকজনের তথ্যের বরাত দিয়ে পুলিশের ভাষ্য, গত মঙ্গলবার নগরের মাদারবাড়ির কাটা বটগাছ এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হাকিম পালিয়ে যান। হাকিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের আরও অভিযোগ রয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাকিম এর আগে তাঁর স্বজনদের অনেকের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। এলাকায় এ ধরনের ঘটনা আগেও তিনি করেছেন বলে আমরা জেনেছি। আট বছরের শিশুটিকে ধর্ষণের কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’ এই ধর্ষণের ঘটনায় একটি মামলাও হয়েছে বলে তিনি জানান।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment