
ছোটপর্দার পাশাপাশি জ্যোতিকা জ্যোতি বড়পর্দার শিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। ২০০৬ সালে তিনি প্রথম ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয় করেন।
জ্যোতি জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাস থেকে নতুন ছবিটির শুটিং শুরু হতে পারে।’
নতুন ছবি প্রসঙ্গে জ্যোতি জানান, ‘‘এর আগে আমি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ উপন্যাস নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করি। ছবিটি পরিচালনা করেছিলেন বেলাল আহমেদ। ‘অনিল বাগচির একদিন’ হতে যাচ্ছে হুমায়ুন আহমেদের গল্পে আমার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে আমি মোট পাঁচটি চলচ্চিত্রে কাজ করেছি।’’
জ্যোতি এও বলেন, ‘আমি এমনিতেই হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাসে কাজ করতে খুব আগ্রহবোধ করি। কারণ তাঁর গল্পের উপস্থাপন থাকে খুব সহজ এবং জীবনমুখী, যা মানুষকে আনন্দ দেয়। মানুষ আপন করে নিতে পারে খুব সহজে। হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো একেকটা জাদু। তাই বরাবরই হুমায়ুন আহমেদের গল্পে কাজের করার প্রস্তাব পেলে মনের মধ্যে বাড়তি আনন্দ কাজ করে।’
নতুন ছবিতে প্রস্তুতি প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আমি এরই মধ্যে নতুন ছবিটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। গল্প এবং চরিত্রের প্রয়োজন অনুযায়ী শতভাগ প্রস্তুতির চেষ্টাই চলছে। সেই সঙ্গে পরিচালক যেভাবে আমাকে উপস্থাপন করতে চান সেটাও মাথায় রাখছি।’
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জ্যোতি অভিনীত নতুন চলচ্চিত্র ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেল পরিচালিত এই ছবিটি এরই মধ্যে বিভিন্ন উত্সবে অংশ নিয়ে দারুণ প্রশংসিত হয়েছে।
0 comments:
Post a Comment