Sporty Magazine official website |

পাওলির রুবেল স্তুতি!

Wednesday, January 22, 2014

Share this history on :
‘পারাপার’ নামের একটি ছবিতে অভিনয় করতে গিয়ে বাংলাদেশি অভিনয়শিল্পী আহমেদ রুবেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতার আলোচিত অভিনয়শিল্পী পাওলি দাম। সঞ্জয় নাগ পরিচালিত এ ছবিটিতে আহমেদ রুবেল ও পাওলি দাম ছাড়াও অভিনয় করছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘পারাপার’ ছবিটির শুটিং এখন শেষের দিকে বলেই জানিয়েছেন পাওলি।

কথার প্রসঙ্গে সহশিল্পী আহমেদ রুবেলকে নিয়ে পাওলি বলেন, ‘এর আগে কোনো দিনও রুবেল দার (আহমেদ রুবেল) সঙ্গে দেখা হয়নি। ‘‘পারাপার’’ ছবির কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে প্রথম আলাপ। কাজ করার সময়েই তাঁর অভিনয় প্রতিভা সম্পর্কে টের পেয়েছি। তিনি অসম্ভব ভালো একজন অভিনয়শিল্পী। শুধু একজন ভালো অভিনয়শিল্পীই নন, খুব বিনয়ী একজন মানুষও বটে।’

‘পারাপার’ ছবির গল্প প্রসঙ্গে পাওলি জানিয়েছেন, ‘ছবিটির মূল চরিত্রের নাম রুদ্র। ১৪ বছর জেল খেটে বাড়ি ফেরে রুদ্র। দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেলেও একটা পর্যায়ে নিজের বাড়িটিই অচেনা লাগে তার কাছে। বাড়িতে স্ত্রী ও ছেলে থাকা সত্ত্বেও রুদ্র অযাচিত হয়ে পড়ে। চেষ্টা করেও সেই জগতের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। রুদ্রের স্ত্রী দামিনীও তাকে নিজের করে নিতে পারে না। রুদ্র ফিরে যায় তার দেশের বাড়ি। ছবিতে রুদ্রর ভূমিকায় অভিনয় করেছেন রুবেল দা।’

নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে পাওলি জানান, ‘এই ছবিতে আমি ঊর্মিলা চরিত্রে অভিনয় করছি।’
এদিকে পাওলি দাম জানান, এ মাসের শেষ সপ্তাহে ‘ছায়ামানুষ’ এবং ভালোবাসা দিবসে ‘অভিশপ্ত নাইটি’ নামের নতুন দুটি চলচ্চিত্র মুক্তি পাবে। ছবিগুলোতে তাঁর সহশিল্পী 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment