Sporty Magazine official website |

যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলবে না পাকিস্তান

Saturday, January 18, 2014

Share this history on :
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবে না পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে এ কথা জানিয়েছেন।
আজ শনিবার টেলিফোনে ইউএনবিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, জাতিসংঘে নিযুক্ত আমাদের স্থায়ী প্রতিনিধির কাছে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পর্কে পাকিস্তান তাদের অবস্থান স্পষ্টভাবে  জানিয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানের পার্লামেন্টে উদ্বেগ জানানো হয়। এতে বাংলাদেশে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এর পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহদি হাশমিকে জরুরি তলব করে। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাবের কড়া নিন্দা জানায় বাংলাদেশ। যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয় বলে সুস্পষ্টভাবে ওই দিন পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment