Sporty Magazine official website |

রাজনীতি করতে হলে সন্ত্রাস ছাড়তে হবে: প্রধানমন্ত্রী

Saturday, January 18, 2014

Share this history on :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে চাইলে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড  ছাড়তে হবে।
আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। খবর ইউএনবির।
শেখ হাসিনা বলেন, আমাদের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি যেকোনো মূল্যে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধ করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার নেব। দেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান হবে না।’ দেশের বিভিন্ন জায়গায় চলা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রয়োজনে সরকার আরও কঠোর হবে বলে জানান তিনি। 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment