Sporty Magazine official website |

ইজতেমায় ভ্রাতৃত্বের বন্ধনে জুমার নামাজ

Friday, January 31, 2014

Share this history on :
ঢাকার অদূরে টঙ্গীর তুরাগের তীরে আজ শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় পবিত্র জুমার নামাজে লাখো মুসল্লি অংশ নেন। ইজতেমার ময়দান ছাপিয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা।
বিভিন্ন ভবনের ছাদ, গাড়ি ও সড়কে যে যেভাবে পারেন, মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে জুমার নামাজে অংশ নেন। ইজতেমার জন্য নির্ধারিত এলাকার মুসল্লি ছাড়াও গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা অনেক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেকে বিভিন্ন ভবনের ও বাসের ছাদে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
ইজতেমা আয়োজক কমিটি ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে। দেশের ৩৩ জেলার মুসল্লি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। মাঠের উত্তর-পশ্চিম কোণে বিদেশি অতিথিদর জন্য নির্ধারিত খিত্তা রয়েছে।
পাঁচ মুসল্লির মৃত্যুইজতেমায় এসে আজ দুজন মুসল্লি মারা গেছেন। সকাল নয়টার দিকে টঙ্গী বাজার এলাকায় দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান মাওলানা হেদায়েতুল্লাহ (৭০)। তিনি নোয়াখালী সদরের বাতিয়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার মাইজদী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। আরেকজন হলেন মাগুরার শালিকা থানার তোজাম সরদার (৭২)। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে গতকাল রাতে আরও তিনজনের মৃত্যু হয়। তাঁরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের আবদুল মতিনের ছেলে আহমদ মোতালেব (৪৫), সিলেটের হবিগঞ্জের চান মিয়া (৫৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের ফকিরহাট খোলা গ্রামের আবদুর রব শেখ (৭০)। বার্ধক্যজনিত ও হূদরোগে আক্রান্ত হয়ে তাঁরা মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।

মুসল্লিদের দুর্ভোগ
ইজতেমা ময়দানের উত্তর পাশের টঙ্গী-কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ধুলাবালির কারণে ইজতেমায় আসা মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি ছিটানোর কথা বলা হলেও বাস্তবে দেখা যায়নি বলে কয়েকজন মুসল্লি অভিযোগ করেন।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

চারটি হোটেলকে জরিমানা
মানসম্মত খাবার পরিবেশন না করায় ইজতেমা মাঠের আশপাশের চারটি খাবারের হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার থেকে আজ দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল অভিযান চালিয়ে খাবারের হোটেলগুলোকে জরিমানা করে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment