Sporty Magazine official website |

গণতন্ত্রের বিজয় হয়েছে-হাজী বাহার

Sunday, January 5, 2014

Share this history on :

কুমিল্লা সদর আসনের আওয়ামীলীগের প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়, এ বিজয় গণতন্ত্রের বিজয়, কুমিল্লাবাসীর বিজয়। আমাকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণ পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কুমিল্লার মানুষের উন্নয়ন অব্যাহত রাখবো। জনগণ আমাকে বার বার কাছে টেনে নিয়েছে। যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের স্বপ্ন পূরণে আমি কাজ করে যাবো। গতকাল আদর্শ সদর উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি এ কথা বলেন। গতকাল রাত ১০টার দিকে বিজয়ী হওয়ার পর তার নিজ কার্যালয়ে আসলে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ, কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, বিএমএর সাবেক সভাপতি ডা. মো: শহীদুল্লাহ, নারী নেত্রী ফাহমিদা জেবিন, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ সহিদসহ নেতাকর্মীরা।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment