আইএনবি
ডেস্ক: রোনাল্ডো বনাম মেসির যুদ্ধে এগিয়ে গেলেন মেসি৷ সাম্প্রতিক সমীায়
উঠে এলো, রোনাল্ডোর থেকে প্রায় তিন গুণ দাম বেড়ে গিয়েছে বার্সেলোনার
ফরোয়ার্ডের৷ এই মুহূর্তে মেসির দাম হতে পারে ৪০ কোটি ইউরো৷
মেসির দাম কত হতে পারে তা নিয়ে ইউরোপের তিনটি কাব থেকে একটি সমীা চালানো
হয়েছিল৷ সেই সমীাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ প্রশ্ন উঠছে, মেসিকে এত
অর্থ দিয়ে কোন কাব কিনতে পারে? ইতিমধ্যেই প্যারিস সা জাঁ জানিয়েছে, যে
কোনও অর্থ দিয়ে তারা আর্জেন্টিনার ওই তারকাকে বার্সেলোনা থেকে কিনতে
প্রস্তুত৷ যাকে নিয়ে এত আলোড়ন, সেই মেসিকে আজ রোববার এলচের বিরুদ্ধে ম্যাচে
বার্সেলোনার ১৮ জনের দলে রাখেননি কোচ মার্তিনো৷ মেসির ফিটনেস নিয়ে
সন্তুষ্ট হলেও আরও সময় দিতে চান৷
কী ভাবে এত অর্থ দিয়ে প্যারিস সা জাঁ মেসিকে কিনতে পারেন? জানা যাচ্ছে,
ইব্রাহিমোভিচের কাব যেহেতু কাতার সংস্থার পাশে আধা সরকারি অর্থে চলে, তাই
তাদের পে এত অর্থ দেওয়া সম্ভব৷ ইউরোপের কাবগুলোর তরফে যিনি ওই রিপোর্ট তৈরি
করেছেন, সেই অধ্যাপক জেরার্দো মোলিনা লিখেছেন, 'একটিই মাত্র কাব যারা
অর্ধেক সরকারি অনুদান পায়, তারা ৪০ কোটি ইউরো দিয়ে মেসিকে কিনতে পারে৷' এই
রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর বর্তমান দাম হতে পারে ১৫-১৬ কোটি ইউরো৷ মেসির
অর্থের যা প্রায় এক তৃতীয়াংশ মাত্র৷
কেন মেসির জন্য এই দর উঠেছে? মোলিনা মনে করছেন, 'বাজার নিয়ে গত পাঁচবছরের
একটা গবেষণা দেখিয়েছে, রোনাল্ডোর থেকে মেসি পাঁচ গুণ বেশি বিপণন যোগ্য৷
মাঠে খেলা ছাড়াও মাঠের বাইরে এই আবেদনের জন্যই এতটা দাম উঠতে পারে মেসির৷'
সম্প্রতি চোট কাটিয়ে ফিরে এসেছেন বার্সেলোনার মধ্যমণি৷ কিন্তু তার পর লা
লিগার প্রথম ম্যাচে প্রথম এগারোয় না খেলারই সম্ভাবনা৷ কারণ, বার্সা কোচ
তাতা মার্তিনো মনে করছেন, মেসি চোট কাটিয়ে ফিরে এলেও এখনও পুরোপুরি ম্যাচ
ফিট নন৷ তার কথায়, 'আমার মনে হয় মেসির খিদেটা রয়েছে৷ ওকে দেখেও ভালো লাগছে৷
মনে হচ্ছে, ও একাই প্রতিপকে শেষ করে দিতে পারে৷ কিন্তু, আমার মনে হয় ওকে
আরও ছন্দ পেতে হবে৷ আর সেটা হবে টিমমেটদের সঙ্গে ট্রেনিং করলে৷'
রুনিকে নিয়ে সংশয় ম্যান ইউতে: মেসির দর নিয়ে যখন ফুটবল বিশ্বে ধুন্ধুমার
বেঁধে গিয়েছে, তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ওয়েন রুনি তার অর্থ নিয়ে
মোটেই সন্তুষ্ট নন৷ কোচ ডেভিড মোয়েস স্বীকার করে নিয়েছেন, এই মরসুমে
চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন না করলে রুনি কাবের সঙ্গে নতুন চুক্তি
না-ও করতে পারেন৷ শোনা যাচ্ছে, রুনি চলে যেতে পারেন চেলসিতে৷
রোনাল্ডোর তিনগুণ দাম উঠল মেসির দাম
Sunday, January 5, 2014
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment