জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ভোট হওয়া ৭টি আসনের ৪টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। ২টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আর একটি আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। বাকি ৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ে নি। কুমিল্লার মুরাদনগরে ও দেবিদ্বারে ভরাডুবি হয়েছে মহাজোটের প্রার্থীর। মুরাদনগরে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন আর দেবিদ্বারে বিজয়ী হয়েছেন উপজেলা চেয়ারম্যান রাজি মো: ফখরুল। গতকাল রাতে কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনে মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া (আওয়ামীলীগ) ৯০,৩৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈম হাসান ( স্বতন্ত্র) পেয়েছেন ১৮,৫৭২ ভোট। আবু জাহের আল মাহমুদ (জাতীয় পার্টি) ২০২৬ ভোট , বাসুদেব সাহা (স্বতন্ত্র) ২৬৭ ভোট ও জামাল সরকার (স্বতন্ত্র) ৩০২ ভোট পেয়েছেন। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ১৩০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৯ টি কেন্দ্রে ইউসুফ আবদুল্লাহ হারুন (স্বতন্ত্র) ৭৮,৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসহানুল আলম কিশোর (স্বতন্ত্র) পেয়েছেন ৫৬,৩৩৬ ভোট। অপর প্রার্থী মো: আক্তার হোসেন (জাতীয় পার্টি) ১২১৪ ভোট। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজি মো: ফখরুল (স্বতন্ত্র) ৩২,৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: ইকবাল হোসেন (জাতীয় পার্টি) ২৮,৫৩৬ ভোট পেয়েছেন, রোশন আলী (স্বতন্ত্র) ১৬,৮৪১ ভোট পেয়েছেন। কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে আবদুল মতিন খসরু (আওয়ামীলীগ) ২,০৬,৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সফিকুর রহমান (জাতীয় পার্টি) ৮,১৫৭ ভোট পেয়েছেন। কুমিল্লা-৬ (সদর) আসন হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার (আওয়ামীলীগ) ৫৯,০২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুদ পারভেজ খান ইমরান (স্বতন্ত্র) ৩৮,২৯৩ ভোট পেয়েছেন , অপর প্রার্থী মোহাম্মদ আলী ফারুক (ন্যাপ) পেয়েছেন ৮৮৮ ভোট । কুমিল্লা-৮ বরুড়া আসনে নুরুল ইসলাম মিলন (জাতীয় পার্টি) ৫০, ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ এস এম কামরুল ইসলাম (স্বতন্ত্র) ১৭,১০৬ ভোট। কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে মো: তাজুল ইসলাম (আওয়ামীলীগ) ১,৬৩,১৯৫ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যাপক গোলাম মোস্তফা (জাতীয় পার্টি) পেয়েছেন ১২,১৯২ ভোট। -
কুমিল্লায় আ.লীগ ৪ স্বতন্ত্র ২ জাপা ১টিতে বিজয়ী
Sunday, January 5, 2014

Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

Labels:
কুমিল্লার নিউজ
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment