Sporty Magazine official website |

হাসিনার ‘ছালা-মালা’ দুটোই যাবে

Tuesday, January 7, 2014

Share this history on :
নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ‘ছালা ও মালা’ সবই হারাবেন বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
দশম সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচন বয়কটের পর সব দলের অংশগ্রহণ না করার কারণ দেখিয়ে ৫ জানুয়ারির ভোটে অংশ নেয়নি এনডিএফ।
কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে এই জোটে রয়েছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা ও আ স ম আব্দুর রব নেতৃত্বাধীন জেএসডি।
দশম সংসদ নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রী যতই বলুন না কেন, ভোট পড়েছে মাত্র আড়াই শতাংশ। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এর পরিণতি হবে ভয়াবহ।”
“প্রধানমন্ত্রী ছালা এবং মালা দুই হারাবেন,”  বলেন এক সময়ের এই আওয়ামী লীগ নেতা।
এনডিএফ দশম সংসদ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি তুলেছে।
কাদের সিদ্দিকী বলেন, “এ নির্বাচন দেশের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। সব দলের অংশগ্রহণে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।”
নতুন নির্বাচনের জন্য সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে কি জনগণ নেই, আমরা কি আলোচনা করতে পারতাম না।”
সরকারের পাশাপাশি বিএনপিরও সমালোচনা করেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি।
“নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিএনপি হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে।
“পত্রিকার খবরে প্রকাশ যে এ জ্বালাও-পোড়াও আন্দোলনের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীরাই যুক্ত আছে।”
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment