Sporty Magazine official website |

ভোটারবিহীন নির্বাচনের বৈধতার জন্য ভারতের দৌড়ঝাপ অশনি সংকেত -পীর সাহেব চরমোনাই

Tuesday, January 7, 2014

Share this history on :

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ভোটারবিহীন নির্বাচনকে বৈধতা দিতে ভারতের দৌড়ঝাপ বাংলাদেশের রাজনীত>িতে হস্তক্ষেপের শামিল। ভারত আন্তর্জাতিকভাবে লবিং করে দেশবাসীর প্রত্যাখ্যাত নির্বাচনকে বৈধতার জন্য নেমেছে। যা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে তিনি অবিহিত করেছেন।পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচন পরবর্তী জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি আশান্বিত হতে পারেনি। জনগণ আশা করেছিল আগামী নির্বাচন নিয়ে সমঝোতার পথ পরিস্কার করবেন এবং জাতীয় ঐক্য ও সংহতির পথ রচনা করবেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বড় মনের পরিচয় নিয়ে কথা বলতে পারলেন না। তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে ১৬ কোটি মানুষের মন্ত্রীর চেয়ে সঙ্কীর্ণ দলীয় ও মুষ্ঠিমেয় জনতার মন্ত্রীর পরিচয় দিলেন। যা দেশবাসী কখনো আশা করেনি। অপরদিকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে দেশবিরোধী ও জঙ্গিবাদের সাথে তুলনা করে অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতিকে বিভক্তির করার প্রয়াস আসলেই দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। দলীয় গন্ডি থেকে বের হয়ে বড় মন নিয়ে কাজ করতে না পারলে দেশবাসীর কোনই উন্নতি হবে না। ইসলামী আন্দোলনের আমীর ও পীর সাহেব চরমোনাই দুঃখ প্রকাশ করে আরও বলেন, দেশের বৃহত্তর জনতাকে জঙ্গিবাদী শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী নিজের সর্বনাশা ক্ষতি ডেকে আনলেন। তাছাড়া বৃহত্তর জনতাকে জঙ্গিবাদ ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আখ্যায়িত করে তার দেয়া বক্তব্যে হাস্যরসে পরিণত হয়েছে। পীর সাহেব চরমোনাই বলেন, একগুঁয়েমী ও জিদের পথ পরিহার এবং বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের কথা চিন্তা করে ভোটারবিহীন নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
ইসলামী আন্দোলনের আমীর ও পীর সাহেব চরমোনাই আরও বলেন, প্রচলিত রাজনীতির দ্বারা যে সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামা বাড়ায় তা বার বার প্রমাণিত। তিনি দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি নিশ্চিত করতে ইসলামের সুমহান আদর্শের পতাকাতলে সমবেত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment