
১৮ দলীয় জোটের হরতাল ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। এর ফলে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল অব্যাহত থাকবে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন সরকারের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে। বিরোধী দল ওই দাবিতে সোমবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছিল। ১২ ঘণ্টা বাড়ানোর ফলে হরতালের সময় হলো ৬০ ঘণ্টা।
আজ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান গুলশানে তার বাসভবনে এক
সংবাদ সম্মেলনে বলেন, কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারেরর প্রতিবাদে
হরতালের সময় বাড়ানো হয়েছে।
পুলিশের গোয়েন্দা বিভাগ আজ বিকেলে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে।
0 comments:
Post a Comment