Sporty Magazine official website |

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারেকের

Sunday, January 5, 2014

Share this history on :
‘প্রহসনের নির্বাচন বর্জন করায়’ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব লন্ডনের ডকল্যান্ডের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, ‘তামাশার নির্বাচনকে কার্যত রুখে দেওয়ার মাধ্যমে দেশবাসী একটি লক্ষ্য অর্জন করল মাত্র। এটি চূড়ান্ত সাফল্য নয়। বরং চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।’ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ এই পুত্র।
‘১৮-দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন প্রতিহত ও বর্জন করায়’ দেশবাসী ও জোটের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান ‘লন্ডনে চিকিত্সাধীন’ তারেক রহমান।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে অনেক হতাহতের ঘটনা তুলে ধরে তারেক বলেন, ৫ জানুয়ারির প্রত্যাখ্যাত নির্বাচনের দিন সরকারের নির্বিচার গুলিতে নিহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। নির্মম নির্যাতন ও জেল-জুলুমের শিকার হচ্ছেন অগণিত মানুষ। সমগ্র বাংলাদেশ যেন আজ এক ‘রক্তের উপত্যকা’। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পরিবার-পরিজন-সহযোদ্ধা হারানোর গভীর কষ্ট বুকে চেপেই আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের সেই আত্মত্যাগ সংগ্রামরত বাংলাদেশিরা ইনশাল্লাহ কোনোদিনই ভুলবে না।’
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment