Sporty Magazine official website |

নির্মিত হচ্ছে ‘রানা প্লাজার রেশমা’

Monday, January 6, 2014

Share this history on :
স্টাফ রিপোর্টার : সাভারের রানা প্লাজায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো শরীর শিউরে ওঠে। দু-চোখে ভেসে ওঠে হাজারো মানুষের আর্তনাদ। গার্মেন্ট শ্রমিকদের কেউ দেয়াল চাপা পড়ে, কেউ রডের আঘাত পেয়ে, কেউ বা আবার পায়ের তলায় পিষে মরে গিয়েছিল। কিন্ত মিরাকেল ভাবে এই ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে জীবিত অবস্থায় ফেরেন রেশমা। তার এই কাহিনী এবার নির্মিত হচ্ছে বাংলা চলচ্চিত্র। নজরুল ইসলাম খান ‘রানা প্লাজার রেশমা’ নামের এই ছবিটি ১২ জানুয়ারি এফডিসিতে মহরতের মাধ্যমে শুটিং শুরু করবেন। ছবিতে রেশমার চরিত্রে অভিনয় করছেন পরী মনি। এর আগে তিনি শাহ আলমের ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করেন। পরী বলেন ‘বাস্তব কোনো চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য অগ্নিপরীক্ষা। এরই মধ্যে আমি চরিত্রটিতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য পা-ুলিপিটা হাতে নিয়েছি। সেই সঙ্গে গার্মেন্টে চাকরি করা মেয়েদের জীবন সম্পর্কেও জানার চেষ্টা করছি। আশা করছি আমি সফল হবো।’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন সাইমন। ছবিটির সুর ও সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। উল্লেখ্য, ছবিটির বেশির ভাগ শুটিং হবে সাভারের আশে পাশের বিভিন্ন লোকেশনে।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment