বিশেষ সংবাদদাতা : অনিশ্চয়তার কালো মেঘ কেটে এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে, গত
পরশু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায়ও
কিন্তু পুরোপুরি স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না বিসিবি। কলোম্বোতে গত
শনিবার অনুষ্ঠিত এসিসির সভায় যোগ দেয়ার আগে বিকল্প ভেন্যুর প্রস্তাব উঠতে
পারে, এ শংকাই ভর করেছিল বিসিবির। তবে বিকল্প ভেন্যু হিসেবে কারো নাম ওঠার
মতো পরিস্থিতি তৈরি হয়নি সে সভায়, এসিসি সভা শেষে ঢাকায় ফিরে এ তথ্যই
দিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন- ‘বিকল্প ভেন্যুর
কথা এসিসি চিন্তা করতে পারে, সভার আগে এমনটাই ধরে নিয়েছিলাম। কিন্তু সে
পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাছাড়া বাংলাদেশে এমন কোন পরিস্থিতি হয়নি
যে, বিকল্প ভেন্যুর নাম উঠতে পারে।’
এশিয়া কাপের স্বাগতিক মর্যাদা বহাল
রেখেছে বিসিবি ঠিকই। তবে হোস্ট এগ্রিমেন্ট এখনো হয়নি। এ মাসের মাঝামাঝি
সময়ে এসিসির সঙ্গে সেই চুক্তি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে বিসিবিকে। তবে
এশিয়া কাপ নিয়ে যতোই নির্ভাবনায় থাকুক না কেন বিসিবি, শ্রীলংকা ক্রিকেট
দলের আসন্ন সফর নির্বিঘেœ করাটাই বিসিবি’র জন্য বড় চ্যালেঞ্জ। তেমনটাই মনে
করছেন বিসিবি’র ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী-‘ এশিয়া কাপ এবং টি-২০
বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলংকা দলের বাংলাদেশ সফর করার কথা। তাই এই সিরিজ
আয়োজনকে একটু বেশি অগ্রাধিকার দিতে হচ্ছে। শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ
সফর সফলভাবে সম্পন্ন করতে পারলে আর কোন সমস্যা থাকবে না।’
২ টেস্ট, ৩
ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে এ মাসের ২৪ তারিখে শ্রীলংকা
ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা। তবে গত পরশু কলোম্বোয় অনুষ্ঠিত
এসিসি’র সভা পরবর্তী আলোচনায় বিসিবিকে অপেক্ষায় রেখেছে শ্রীলংকা ক্রিকেট।
আগামী ৯ জানুয়ারীর মধ্যে বাংলাদেশ সফরের ব্যাপারে শ্রীলংকা ক্রিকেট তাদের
সিদ্ধান্ত জানিয়ে দিতে চায়। এমনটাই জানিয়েছেন সুজন- ‘পাকিস্তান সফরের ওই
ঘটনার (২০০৯ সালে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সশস্ত্র হামলা) বিদেশ সফরে
একটু বেশি সতর্ক শ্রীলংকা। আগামী ৯ জানুয়ারী দুবাইয়ে বসছে আইসিসির বিশেষ
সভা। তার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বাংলাদেশ সফরের ব্যাপারে
সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে তারা।’
নিরাপত্তা পরিকল্পনা জমা দেয়া
বাধ্যতামূলক নয়, তার পরও এসিসি’র সবায় বিসিবি জমা দিয়েছে পূর্ণাঙ্গ
নিরাপত্তা পরিকল্পনা। বাংলাদেশের চলমান রজনৈতিক সংঘাতময় পরিস্থিতি তাই
শংকায় ফেলেনি এসিসিকে। আইসিসি এবং এসিসির জন্য যে নিরাপত্তা পরিকল্পনা জমা
দিয়েছে বিসিবি, শ্রীলংকা ক্রিকেট দলকে নির্বিঘেœ বাংলাদেশ সফরে সেই একই
ধরনের নিরাপত্তা দিতে চায় বিসিবি। এসিসির সভা শেষে শ্রীলংকা ক্রিকেটের
সভাপতি ও সেক্রেটারীর সঙ্গে আলোচনায় নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা
হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও- ‘শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে
আমাদের পৃথক একটি বৈঠক হয়েছে, সেখানে নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে
ধরা হয়েছে।’
শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রস্তাবিত সূচিতে
চট্টগ্রাম এবং সিলেটে রাখা হয়েছে ম্যাচ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সফরকারী
দলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সফরটি মিরপুর এবং ফতুল্লা স্টেডিয়ামের
মধ্যে সীমাবদ্ধ রাখার বিকল্প ভাবনাও আছে বিসিবির। সে আভাসও দিয়েছেন সুজন।
তবে সব কিছু নির্ভর করছে শ্রীলংকা ক্রিকেটের আনুষ্ঠানিক সম্মতির উপর। - See
শ্রীলংকা দলের বাংলাদেশ সফর বড় চ্যালেঞ্জ
Monday, January 6, 2014
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Labels:
খেলাধুলা,
বাংলাদেশী নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment