বাস্তব জীবনের জুটি যখন চলচ্চিত্রে জুটি বেধে কাজ করার আগ্রহ দেখায় তখন তাদের
ভক্ত আর দর্শকদের মাঝে স্বাভাবিকভাবেই বিপুল কৌতূহলের সৃষ্টি হয়। আমীর খান
আর তার স্ত্রীকে নিয়ে এমনভাবেই একটি চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা দেখা
দিয়েছে।
এমন যদি ঘটেই যায় তাহলে তা যে একেবারে প্রথমবারের মত ঘটবে তা কিন্তু নয়। বলিউডে এমন ঘটনা এর আগে বেশ কয়েকবারই ঘটেছে। যেমন কারীনা কাপুর তার তৎকালীন প্রেমিক শাহিদ কাপুরের বিপরীতে ‘ফিদা’ এবং ‘জাব উই মেট’ ফিল্ম দুটিতে অভিনয় করেছেন আর অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইকে দেখা গেছে ‘গুরু’ এবং ‘ধুম টু’ চলচ্চিত্র দুটিতে।
এই দুই ক্ষেত্রে যেমন ঘটেছিল আসন্ন একটি চলচ্চিত্রে অবশ্য তার চেয়ে একটি ব্যতিক্রম দেখা যাবে। আগের দুটিতে যেমন চলচ্চিত্রগুলোর জুটি ছিল প্রেমিক-প্রেমিকা আর সবাই ছিলেন পেশাদার অভিনয় শিল্পী। আর এবার একজন পেশাদার অভিনেতা তার স্ত্রী এবং পেশাদার পরিচালকের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন।
তা ঘটলে এই প্রথম দর্শকরা আমীর আর কিরণকে রূপালী পর্দায় জুটি হিসেবে দেখবে।
আমীরের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, “এখন আমীর একটি রোমান্টিক ফিল্মে কাজ করার অপেক্ষায় আছেন। আর এই ধারণার ওপরই একটি চিত্রনাট্য এসেছে।
চিত্রনাট্যটি নিয়ে আলোচনার সময় তিনি অনুভব করেছেন তার বিপরীতের চরিত্রটির জন্য কিরণই সঠিক বাছাই হবেন। ‘লাগান’ চলচ্চিত্রে কিরণের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর থেকেই আমীর তার পরিচালনার ক্ষমতার ভক্ত।
তিনি চেয়েছিলেন ‘ধোবি ঘাট’ চলচ্চিত্রে ইয়াসমিনের চরিত্রটি কিরণই করুক। কিন্তু কিরণ জানিয়ে দেন একসঙ্গে অভিনয় আর পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এখন দেখার বিষয় কিরণ এবার রাজি হন কিনা।”

0 comments:
Post a Comment