
রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়িঘরে হামলা ও ভাংচুর বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। জনগণের জান-মাল আজ বিপন্ন ও বিধ্বস্ত। সরকার যৌথবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে নিরীহ মানুষকে নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করছে। অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। ১৮ জানুয়ারি সাতক্ষীরায় শিবিরকর্মী আবু হানিফ, ১৯ জানুয়ারি সীতাকুণ্ডে শিবিরকর্মী মোশারফ হোসেন, ২০ জানুয়ারি মেহেরপুরে জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ২১ জানুয়ারি গাইবান্ধায় শিবিরকর্মী শাহানুর রহমানসহ গত দুই সপ্তাহে যৌথবাহিনী গুলি চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ জন নেতাকর্মীকে হত্যা করেছে। গত ২১ জানুয়ারি ছাত্রলীগের সন্ত্রাসীরা বগুড়ায় জামায়াতকর্মী বাকী বিল্লাহকে নির্মমভাবে হত্যা করেছে। আমি সরকারের এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, সরকারের সন্ত্রাসে সর্বত্রই উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। কোন মানুষই শান্তিতে, স্বস্তিতে নেই। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সে দায়িত্ব পালনের পরিবর্তে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
জামায়াত সেক্রেটারি বলেন, সরকারের এসব মানবতা বিরোধী নির্মম হত্যাকাণ্ড, গুম, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও গণগ্রেফতার বন্ধের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি।
এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে তিনি জামায়াতে ইসলামীর সব শাখার প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।
0 comments:
Post a Comment