
আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররামের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী এক শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
দেশব্যাপী কেন্দ্র ঘোষিত ‘প্রতিবাদ দিবস’ কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেবেন।
আজ বুধবার দলের ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি ও প্রচার সম্পাদক ড. মু. শফিকুল ইসলাম মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন ও মাইক ব্যবহারের অনুমতির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। একইসাথে কর্মসূচি সফলে সর্বস্তরের নগরবাসীকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে যোগদান করার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
0 comments:
Post a Comment