Sporty Magazine official website |

দামুড়হুদায় মুখোশধারী সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ৮

Wednesday, January 29, 2014

Share this history on :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে গতকাল মঙ্গলবার রাতে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাত, মারধর ও বোমা হামলায় নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সাধীন রাখা হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় আহত ব্যক্তিরা হলেন গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ার বাবুল আকতার (৪২) ও তাঁর স্ত্রী হোসনে আরা (৩৫), ছেলে শাওন (১৫) এবং প্রতিবেশী হারুন অর রশিদ (৩২), বকুল আহমেদ (২৫), ইস্রাফিল হোসেন (৪৫), এজের আলী (৪৮) ও মইনুল হোসেন (৩৫) ।

হামলায় আহত বাবুল আকতারসহ অন্যরা জানান, গতকাল রাত পৌনে ১২টার দিকে ১২-১৫ সদস্যের একদল মুখোশপরা সশস্ত্র সন্ত্রাসী গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ায় প্রবেশ করে। প্রথমে তারা ওই পাড়ার চা-দোকানি এজের আলী ও দোকানের মাচায় বসে থাকা মইনুল হোসেনকে মারধর করে।

এরপর গ্রামের মাঝেরপাড়ায় গিয়ে তারা একের পর এক বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়াতে থাকে। উপর্যুপরি বোমা বিস্ফোরণে গ্রামবাসী সন্ত্রস্ত হয়ে পড়ে। এ সময় বাবুল আকতারের বাড়ির লোকজন ছাদে উঠে ঘটনাটি দেখতে গেলে সন্ত্রাসীরা ছাদ লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে বাবুল আকতার ও তাঁর স্ত্রী হোসনে আরা, ছেলে শাওন ও প্রতিবেশী হারুন অর রশিদ আহত হন।

উপর্যুপরি বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রামের কয়েকজন সাহসী যুবক-তরুণ এক হয়ে লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বকুল আহমেদ ও ইস্রাফিল হোসেন নামের দুজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা ও দর্শনা তদন্তকেন্দ্র থেকে পুলিশের দুটি দল গ্রামে গেলেও সন্ত্রাসীদের কাউকে ধরতে পারেনি।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ডাকাতি করতে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে পুলিশের দুটি দল গ্রামটিতে পৌঁছায়। এরপর গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গোবিন্দপুর ও আশপাশের গ্রামের মাঠে মাঠে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment