Sporty Magazine official website |

স্ত্রীর সঙ্গে আবারও জুটি হলেন মোশাররফ করিম

Tuesday, January 28, 2014

Share this history on :
আবারও একই নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই। ‘প্রপস’ নামের নাটকটি লিখেছেন মেহেদী হাসান আর পরিচালনা করেছেন বেলাল উদ্দিন শুভ। সম্প্রতি নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

মোশাররফ করিম বলেন, ‘এরই মধ্যে জুঁই ও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে জুঁইকে মূল্যায়ন করাটা আমার জন্য মুশকিল হলেও তাঁর অভিনয় কিন্তু আমার ভালো লাগে। নাটকের সেটে তাঁর সঙ্গে আমার সম্পর্কটা থাকে সহশিল্পীর মতোই। পুরো ব্যাপারগুলো আমি উপভোগ করি।’

জুঁই বলেন, ‘বাস্তবে মোশাররফ করিম আমার স্বামী হলেও নাটকের সেটে সে অনেক বেশি সিরিয়াস থাকে। সেখানে আমি অন্য এক মোশাররফকে খুঁজে পাই। অন্যান্য সহশিল্পীর সঙ্গে মোশাররফ যে ধরনের আচরণ করে আমার সঙ্গেও ঠিক একই রকম আচরণ করে। বলতে পারেন, পেশাদার

পরিচালক বি ইউ শুভ বলেন, ‘গত কয়েক মাসে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। কিন্তু ‘‘প্রপস’’ নাটকটির কথা বিশেষভাবে বলার একটিই কারণ, এর গল্প ও নির্মাণশৈলী সত্যিই অসাধারণ হয়েছে। নাটকটি খুব শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।’
অভিনয়শিল্পী হিসেবেই আমার সঙ্গে কথা বলে সে। কোনো ভুল হলে আমাকে শুধরেও দেয়। আমিও নাটক নিয়ে তার উপদেশ ও পরামর্শগুলো আমলে নিয়ে তা প্রয়োগ করার চেষ্টা করি।’

এদিকে, এনটিভিতে প্রচারিত হচ্ছে মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। নাটকে একই সঙ্গে দাদা ও নাতির চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়া তিনি দুটি নতুন চলচ্চিত্রেও অভিনয় করছেন। এগুলোর নির্মাতারা হলেন আবু শাহেদ ইমন ও অনিমেষ আইচ।
মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই এখন এম আর মিজানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘নগর আলো’র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

মোশাররফ করিম অভিনয়ে নিয়মিত হলেও তাঁর স্ত্রী জুঁই নিয়মিত নন। অনেকটাই শখের বশে তিনি নাটকে অভিনয় করছেন। এই নাট্য-দম্পতি প্রথম একসঙ্গে অভিনয় করেন নাসির আল মুনিরের পরিচালনায় ‘সিমিলার টু’ নাটকে। এরপর তাঁরা দুজন একসঙ্গে প্রায় ডজন খানেক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন বলে জানিয়েছেন মোশাররফ করিম।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment