
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে হান্নান শাহের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় নেতা-কর্মীরা কারাফটকে হান্নান শাহকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে না গিয়ে কোনো ভুল করেনি; বরং তামাশার নির্বাচন দেশের জনগণ গ্রহণ করেনি। তাই যত দ্রুত সম্ভব এই সরকার বিদায় নিলে দেশের মঙ্গল হবে।
গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর গুলশান এলাকার জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে পুলিশ। হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
0 comments:
Post a Comment