Sporty Magazine official website |

খালেদা জিয়ার সাথে পেশাজীবী নেতাদের মতবিনিময় চলছে

Wednesday, January 22, 2014

Share this history on :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল।
বুধবার রাত ৮টা ১৫ মিনিটে ‘গণতন্ত্র’ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজীর নেতৃত্বে পেশাজীবীদের মধ্য বৈঠকে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, প্রাভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, জাতীয় প্রেস কাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, ড. মাহফুজ উল্লাহ, ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, সাবেক সচিব আ ন ম আক্তার হোসেন প্রমুখ উপস্থিত আছেন।
অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে আছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা ড. ওসমান ফারুক, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment