Sporty Magazine official website |

একসঙ্গে তিন ছেলে

Wednesday, January 22, 2014

Share this history on :
একসঙ্গে তিন ছেলের জন্ম দিলেন গাইবান্ধা সদর উপজেলার আনালেরতারি গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী রুবি বেগম। নবজাতকদের নিয়ে সুস্থ আছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা মা ও শিশু কল্যাণকেন্দ্রে তিন ছেলের জন্ম দেন রুবি। হাসপাতালটির তত্ত্বাবধায়ক আফসারী খানম বলেন, স্বাভাবিকভাবে সন্তান প্রসবের পর গতকাল মঙ্গলবার বিকেলে মা ও সন্তানদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, মা ও তাঁর তিন সন্তান সুস্থ আছেন। গতকালই তাঁরা বাড়ি ফিরে গেছেন।
রুবি ও খোকন দম্পতি বলেন, তাঁদের বিয়ে হয়েছে ১০ বছর। বিয়ের এত দিন পর একসঙ্গে তিন ছেলে পেয়ে তাঁরা খুব খুশি।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment