
পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত অনুমোদন পাওয়া নতুন ১২টি মেডিকেল কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি-সংক্রান্ত কমিটির এক বৈঠক হয়।
বৈঠক সূত্র জানায়, বিগত মহাজোট সরকারের শেষ সময়ে মন্ত্রণালয় যে ১২টি নতুন মেডিকেল কলেজকে প্রাথমিক অনুমোদন দিয়েছিল, সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। কারণ অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছিল।
0 comments:
Post a Comment