Sporty Magazine official website |

সুনন্দার মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াবে: মেহর

Tuesday, January 21, 2014

Share this history on :
ভারতীয় নারী সুনন্দা পুশকারের মৃত্যু নিয়ে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানি সাংবাদিক মেহর তারার। তিনি বলেন, ‘ওই মৃত্যু আমাকে ভেঙেচুরে দিয়েছে এবং ঘটনাটি আমাকে বছরের পর বছর তাড়িয়ে বেড়াবে।’
ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দার (৫২) রহস্যজনক মৃত্যুর নেপথ্যে মেহরের ভূমিকা রয়েছে বিভিন্ন খবরে অভিযোগ তোলা হয়েছে। তবে মেহর তা প্রত্যাখ্যান করেছেন।
মেহর বলেন, তিনি ই-মেইল ও টেলিফোনে শশীর সঙ্গে ‘ভার্চুয়াল’ বন্ধুত্ব করেছেন। জীবন, রাজনীতি ও বইপত্র নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতো। তিনি (মেহর) টুইটারে এক বার্তায় শশীর ব্যাপক প্রশংসা করেছিলেন। এতে ‘সুদর্শন’ শশীর ব্যক্তিত্ব ও আকর্ষণীয় কণ্ঠস্বর প্রভৃতি গুণাবলিকে চিত্রতারকা শাহরুখ খানের বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করেন। ব্যাপারটি হয়তো সুনন্দাকে ক্রুদ্ধ করেছিল। জি নিউজ।
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment