দেশ ও জাতীর নৈতিক পরিবর্তনে
সুন্নীয়ত কায়েম করুন।
ইসলামী ছাত্রসেনার ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা
মহানগর শাখার উদ্যেগে ২১ এ জানুয়ারী বিকাল ৩ ঘটিকায় কুমিল্লা চকবাজার প্রতিষ্ঠা বার্ষিকীর
সম্মেলন অনুষ্টিত হয়। ছাত্রনেতা গোলাম হায়দারের সভাপতিত্বে ও শেখ জোবায়ের আহমেদের
পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি
এস.এম.মাহমুদ প্রধান অতিথির বক্তেব্যে বলেন-
আজ একদিকে যেমনিভাবে একদল
নিজেদের স্বার্থ সিদ্ধীর উদ্দেশ্যে ছাত্র আন্দোলনের নামে ছাত্র রাজনীতি কুলুষিত
করছে।তেমনিভাবে ধর্মের দোহাই দিয়ে একদল কুচক্রি মহল পবিত্র ধর্ম ইসলামকে কলংকিত
করার হীন প্রয়াস চালাচ্ছে এহেন অবস্থায় ঈমান ও আক্বিদা রক্ষার্থে ছাত্র সমাজের ইসলামী
অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রসেনার পতাকা তলে আসার কোন বিকল্প নেই।তিনি তাঁর
আলোচনার শুরুতেই সকল ছাত্রদেরকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন
জানান।পরিশেষে সকল ছাত্র সমাজের প্রতি ইসলামী ছাত্রসেনার ছায়াতলে এসে ইসলামী
আদর্শে অনুপ্রাণীত হয়ে সচ্ছরিত্র ও অনুস্বরনীয় জীবন ঘটনের আহবান জানান। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠনের প্রধান বক্তা ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়
পরিষদের সদস্য জননেতা মো:মঈনউদ্দিন, বিশেষ অতিথি মো: ইউনুছ আনছারী,মো: আবু
হানীফ,মো:মোহাসিন,ও মো: তানভীর প্রমুখ।পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষনা করেন কুমিল্লা মহানগরের সভাপতি সৈয়দ গোলাম হাযদার।
0 comments:
Post a Comment