Sporty Magazine official website |

৮ শ’ আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৬ হাজার

Saturday, January 18, 2014

Share this history on :
নিজস্ব প্রতিবেদক: চতুর্থবারের মতো তারিখ নির্ধারণের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট এবং বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান সকালেবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্র ও কারিগরী ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শন করেন। কুবি রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান জানান, এই সেশনে ৩টি ইউনিটে ১৭টি বিষয়ে ৮শ’ আসনের বিপরীতে মোট ৩৬ হাজার ৩শ’ ৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে। তবে এবার সম্মিলিত ইউনিট ‘ঘ’ থাকছে না বলে রেজিস্ট্রার জানান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী টিচার্স ট্রেনিং কলেজ, কারিগরী ইনস্টিটিউট এবং কুমিল্লা শহরে ভিক্টোরিয়া সরকারি কলেজসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (িি.িপড়ঁ.ধপ.নফ) পাওয়া যাবে বলেও জানান কুবি রেজিস্ট্রার মো: মজিবুর রহমান। এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত লোক সমাগমের কারনে বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়তে ভোগান্তির শিকার হতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। আর যানবাহন চালকরাও আদায় করেছেন বারতি ভাড়া। প্রসঙ্গত উল্লেখ্য, ১৮দলীয় জোটের ডাকা টানা হরতাল ও অবরোধের কারনে স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার ১ম দফা তারিখ ছিল গত ৬, ৭ ও ৮ নভেম্বর। উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির গত সাধারণ সভায় যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি চতুর্থবারের মতো স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার তারিখ পূন:নির্ধারণ করা হয় । 
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment