Sporty Magazine official website |

বিএনপি জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার ছাতা: ইনু

Saturday, January 18, 2014

Share this history on :
বিএনপি জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার ছাতা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘মিডিয়া অ্যাকটিভিস্ট ফর সেক্যুলার বাংলাদেশ’ নামক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ‘সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার ছাতা বহনকারীরা গণতন্ত্রের শত্রু। জঙ্গিবাদকে ছায়া দেওয়ার ছাতা খালেদা জিয়াকে ছাড়তে হবে। না হলে তাঁর হাত থেকে জঙ্গিবাদকে দেওয়া ছাতা কেড়ে নিতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে বহুমতের চর্চা হয়। গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সহাবস্থান করতে পারে না। গণমাধ্যমের স্বচ্ছতা রাখতে হলে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষ নিতে হবে।
ইনু বলেন, গণতন্ত্রকে বিকশিত করতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে যেমন ঐকমত্য দরকার, তেমনি জঙ্গিবাদ বিতাড়নের জন্যও ঐকমত্য হওয়া প্রয়োজন। খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত জঙ্গিবাদের পক্ষে ততক্ষণ তার সঙ্গে কোনো কার্যকর আলোচনা হবে না।
ইনু আরও বলেন, যাঁরা শুধু নির্বাচনের কথা বলছেন, তাঁরা জঙ্গিবাদকে আড়াল করছেন। জঙ্গিবাদের বিপক্ষে ব্যবস্থা নিলে ধর্মের বিপক্ষে যায় না। জামায়াত হচ্ছে ঘোষিত জঙ্গিবাদী শক্তি।
সংগঠনের সভাপতি কাজী রফিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ‘ভোরের কাগজ’-এর সম্পাদক শ্যামল দত্ত ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী যে ধরনের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, তার যথাযথ বিচার করতে পারলে, আজকের যশোর ও ঠাকুরগাঁওয়ে যা ঘটেছে, তা ঘটত না। এ ধরনের ঘটনা যদি বিচারের বাইরে থেকে যায় তাহলে এর পুনরাবৃত্তি ঘটবেই। সাম্প্রদায়িকতা শুধু ধর্মের উন্মাদনা নয়; এটা ধর্মকে আশ্রয় দেয়।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা কলম দিয়ে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশের কথা বললেই হবে না, সাংবাদিকতায় ও অসাম্প্রদায়িক হতে হবে।
মনজুরুল আহসান বুলবুল ঢালাওভাবে গণমাধ্যম বন্ধ না করে এর মালিক, প্রকাশক বা সম্পাদকের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দে
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment