কুমিল্লা মুন হসপিটাল থেকে লাইফ সাপোর্টে নগরীর দক্ষিণ চর্থা এলাকার দেলোয়ারা জাহান নামে এক রোগীকে হেলিকপ্টারে করে ঢাকায় এপোলো হসপিটালে নেয়া হয়েছে। হেলিকপ্টারটি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবতরণ করলে বিপুলসংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। কৌতূহলী দৃষ্টিতে তারা একে অপরকে জিজ্ঞাসা করেন কে আসলো? কেনো আসলো? তখন আশপাশ এলাকা থেকে অনেকে সেখানে ছুটে আসেন। অনেকে মনে করেন ক্রিকেটার সাকিব আল হাসান এসেছেন। কিন্তু না এ হেলিকপ্টারে করে একজন মুমূর্ষ রোগীকে নেয়া হয়েছে ঢাকার এপোলো হসপিটালে। জানা যায়, ব্যবসায়ী দক্ষিণ চর্থা এলাকার ইদ্রিস মিয়ার স্ত্রী দেলোয়ারা জাহান (৩৮) ব্রেনস্ট্রোক করলে তাকে গত দুইদন ধরে কুমিল্লা মুন হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সেখানে তার অবস্থার উন্নতি না হলে এবং যানজট থেকে রক্ষা পাওয়ার জন্য গতকাল বিকেল ৪টার দিকে ঢাকা থেকে একটি এয়ার এম্বুলেন্স আসে। সেটি আসতে আধা ঘন্টা সময় লাগে। সেখানে এম্বুলেন্স থেকে প্রায় আধা ঘন্টা অবস্থান নেয় সেটি। এসময় আশপাশ এলাকার মানুষ ও উৎসুক জনতা ভিড় জমিয়ে মোবাইলে ছবি তুলে রাখেন। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে হিমসিম খেতে হয়। পরে বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ত্যাগ করে। বর্তমানে দেলোয়ারা জাহান এপোলো হসপিটালের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে মোবাইল ফোনের মাধ্যমে দেলোয়ার জাহানের শারীরিক অবস্থা জানতে চেয়ে তার পরিবারের কাছে খোঁজ খবর নেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এদিকে ঈদগাহে খোঁজ খবর নিতে উপস্থিত হন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আহমেদ শোয়েব সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে মুন হসপিটালে তাকে দেখতে যান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম।
রোগী নিতে কুমিল্লায় এয়ার এম্বুলেন্স
Saturday, January 18, 2014
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Labels:
কুমিল্লার নিউজ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment