Sporty Magazine official website |

ড্রোন উড্ডয়নে বিধিবিধান মানার অনুরোধ

Thursday, January 30, 2014

Share this history on :
পরীক্ষামূলকভাবে ড্রোন উড্ডয়নে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি ও বিমান বাহিনীর নিয়মনীতি যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের ড্রোন-রিমোট কন্ট্রোলচালিত হালকা বিমান তৈরির ওপর গবেষণা করছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী এ ধরনের উড্ডয়নসংক্রান্ত উদ্যোগকে স্বাগত জানায় এবং যথাযথ উত্সাহ প্রদান করে থাকে। তবে ইদানীং পরিলক্ষিত হচ্ছে, এ ধরনের পরীক্ষামূলক ড্রোন বা রিমোর্ট কন্ট্রোলচালিত বিমান বা হেলিকপ্টার উড্ডয়ন সক্ষমতা নিরীক্ষণের লক্ষ্যে কোনো ধরনের অনুমতি ছাড়াই পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হচ্ছে, যা উড্ডয়ন নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিস্বরূপ।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ড্রোন উড্ডয়নের ব্যাপারে আইএসপিআরে তথ্য না থাকায় অন্য বেসামরিক কিংবা সামরিক বিমানের সঙ্গে সংঘর্ষ হওয়ার আশঙ্কাকে নাকচ করা যায় না। সংস্থাটি জানায়, বাংলাদেশের আকাশসীমায় সব বিমান চলাচল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রেগুলেশন এবং বিমান বাহিনীর নির্ধারিত নিয়মনীতি ও সরাসরি নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত হয়। তা ছাড়া নির্ধারিত আকাশপথগুলো ব্যতীত অন্যান্য স্থানে যেকোনো ধরনের বিমান উড্ডয়নের জন্য বিমান বাহিনী কর্তৃক মতামত ও পূর্ব-অনুমোদন প্রয়োজন। বাংলাদেশের আকাশসীমা রক্ষার গুরুদায়িত্ব বাংলাদেশ বিমান বাহিনীর ওপর অর্পিত বিধায় বাংলাদেশের আকাশে যেকোনো ধরনের উড্ডয়নের ব্যাপার বিমান বাহিনী কর্তৃপক্ষের অবহিত হওয়া অত্যাবশ্যক।
আইএসপিআর জানায়, এ ব্যাপারে সব সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রেগুলেশন ও বিমান বাহিনীর নিয়মনীতি যথাযথভাবে মেনে চলার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।  
Thank you for visited me, Have a question ? Contact on : youremail@gmail.com.
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

0 comments:

Post a Comment