শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সংবর্ধনা জানাতে রাস্তায় দাঁড় করানো হয়েছে ব্রজমোহন কলেজের (স্নাতক-স্নাতকোত্তর পর্যায়) শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা তিন ঘণ্টা মন্ত্রীর জন্য দাঁড়িয়ে থাকেন। মহানগর আওয়ামী লীগ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ ব্যাপারে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের দাঁড় করানো যাবে না বলে পরিপত্র জারি করেছে। তাই তাঁরা এবার সংবর্ধনার জন্য স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গেছেন। তাঁরা সবাই স্বেচ্ছায় গিয়েছেন বলে তিনি দাবি করেন।
আজ সকাল সাড়ে নয়টা থেকে বরিশালে সার্কিট হাউস সড়কের দুই পাশে ব্রজমোহন কলেজের শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানো হয়। শিক্ষার্থীরা মন্ত্রীর জন্য সেখানে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। মন্ত্রী পৌনে ১২টার দিকে বরিশালে পৌঁছান। সাড়ে ১২টার দিকে তাঁকে সংবর্ধনা দেন শিক্ষার্থীরা। সংবর্ধনার দাঁড়ানো ব্রজমোহন কলেজের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, সকাল সাড়ে নয়টা থেকে কলেজ ছাত্রলীগের নেতারা আবাসিক হলগুলো থেকে চারটি বাসে করে শিক্ষার্থীদের নিয়ে যান। পরে তাঁদের সার্কিট হাউস সড়কের দুই পাশে দাঁড় করানো হয়। শিক্ষার্থীরা জানান, লাইন থেকে কেউ যাতে চলে যেতে না পারেন, সে জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে পাহারা দেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালে ব্রজমোহন কলেজের ছাত্রীনিবাস ও ছাত্রাবাস থেকে চার-পাঁচটি বাসভর্তি করে শিক্ষার্থীদের সার্কিট হাউসের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁদের সড়কের দুই পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব হোসেন ‘প্রথম আলো’কে বলেন, ‘পরিবহনমালিকদের কাছ থেকে চার-পাঁচটি বাস নেওয়া হয়েছে। শুনেছি, বাসগুলো ভর্তি করে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের নেওয়া হয়েছে।’
ব্রজমোহন কলেজের বনমালী গাঙ্গুলী আবাসিক ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক শাহ শাজেদা বলেন, ‘ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা সংবর্ধনায় যাওয়ার ব্যাপারে কোনো অনুমতি নেয়নি। তবে কেউ তাঁদের জোর করে বা ভয় দেখিয়ে নিয়েছে কি না, তা আমার জানা নেই।’
ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাদ বলেন, মন্ত্রীর সংবর্ধনায় ব্রজমোহন কলেজের চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। তাঁরাই মন্ত্রীকে সার্কিট হাউসে সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাঁড় না করানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিপত্রে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড় না করানোর কথা বলা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আনা হয়েছে। তাঁদের জোর করে আনা হয়নি। ওই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই দলীয় কর্মী।
গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না বলে একটি পরিপত্র জারি করে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের সংবর্ধনার জন্য শিশুদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটে। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। এরপর ওই পরিপত্র জারি করা হয়।
0 comments:
Post a Comment