
বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট জাতীয় পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় সংগীত গেয়ে রেকর্ড গড়তে একই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েত করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।
আজ বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এ উপলক্ষে আজ এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসে। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেনা, নৌ ও বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment