
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। পল্টন ও সূত্রাপুর থানায় দায়ের করা দুই মামলায় সাদেক হোসেন খোকার পক্ষে জামিনের আবেদন করে আইনজীবীরা আদালতকে বলেন, এই আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য ওই মামলাগুলোতে গ্রেপ্তার করা হয়েছে। আসামির নাম মামলার এজাহারে নেই। তাই জামিন পেতে পারেন।
গত বছরের ৪ ডিসেম্বর রাতে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মামলা দুটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
0 comments:
Post a Comment